Home / Govt Jobs / Junior Technician (Mechanical) (Male)

Junior Technician (Mechanical) (Male)

জুনিয়র টেকনিশিয়ান (মেকানিক্যাল) (পুরুষ)
Security Printing Corporation Bangladesh Limited | দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ
Bank Jobs Gazipur, Bangladesh Deadline: 04 June, 2026 808 views
Security Printing Corporation Bangladesh Limited | দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ - Banner

Job Description

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

The Security Printing Corporation (Bangladesh) Ltd Job Circular 2026

বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ (রিক্রুটমেন্ট এন্ড আউটসোর্সিং উইং) কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি নং: ৩২/২০২৬ অনুযায়ী, দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ, গাজীপুর-এ নিম্নবর্ণিত পদসমূহে নির্ধারিত বেতনস্কেল এবং প্রচলিত বিধি অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধাদিতে অস্থায়ীভাবে নিয়োগ ও প্যানেল প্রস্তুতির নিমিত্ত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে Online এ দরখাস্ত আহবান করা যাচ্ছে৷ বিজ্ঞপ্তিটি ২২ এপ্রিল ২০২৬ তারিখে প্রকাশিত হয়েছে৷ আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট erecruitment.bb.org.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন৷

গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates at a Glance)

আবেদন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তারিখ এবং সময়সীমা নিচে একটি সামারি টেবিলে উপস্থাপন করা হলো। প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন এবং ফি জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

বিবরণ (Event Description) তারিখ ও সময় (Date & Time)
অনলাইনে আবেদন শুরুর তারিখ (Online Application Start Date) ২৮/০৪/২০২৬ তারিখ হতে
আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ও সময় (Application Deadline) ০৪/০৬/২০২৬ তারিখ, রাত ১১.৫৯ টা
ফি প্রদান ও Payment Verification এর শেষ তারিখ ও সময় (Payment Deadline) ০৭/০৬/২০২৬ তারিখ, রাত ১১.৫৯ টা
আবেদন ফি (Application Fee) ২০০/- টাকা (অফেরতযোগ্য)
বয়স নির্ধারণের তারিখ (Age Calculation Date) ০১/১২/২০২৫ তারিখে
আবেদনের ওয়েবসাইট (Application Website) erecruitment.bb.org.bd

সকল পদের তালিকা ও বিস্তারিত (All Job Posts and Vacancies Details)

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ সর্বমোট ২৪ টি ভিন্ন ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করবে। পদের নাম, পদ সংখ্যা, গ্রেড এবং ২০১৫ সালের বেতনস্কেল নিচে ছক আকারে দেওয়া হলো:

ক্র. নং পদের নাম (Post Name) পদের সংখ্যা গ্রেড বেতনস্কেল (২০১৫ অনুযায়ী)
০১। সহকারী ব্যবস্থাপক (জেনারেল) Assistant Manager (General) ৬ টি ৯ম ২২০০০-৫৩০৬০/-
০২। সহকারী ব্যবস্থাপক (ভল্ট) Assistant Manager (Vault) ১ টি ৯ম ২২০০০-৫৩০৬০/-
০৩। সহকারী ব্যবস্থাপক (উৎপাদন) Assistant Manager (Production) ১ টি ৯ম ২২০০০-৫৩০৬০/-
০৪। সহকারী ব্যবস্থাপক (এক্সামিনেশন) Assistant Manager (Examination) ১ টি ৯ম ২২০০০-৫৩০৬০/-
০৫। অফিসার (জেনারেল) Officer (General) ৭ টি ১০ম ১৬০০০-৩৮৬৪০/-
০৬। অফিসার (এক্সামিনেশন) Officer (Examination) ১ টি ১০ম ১৬০০০-৩৮৬৪০/-
০৭। অফিসার (উৎপাদন) Officer (Production) ৬ টি ১০ম ১৬০০০-৩৮৬৪০/-
০৮। উপ-সহকারী প্রকৌশলী/সহকারী কারিগরি কর্মকর্তা (বিদ্যুৎ) Sub-Assistant Engineer / Assistant Technical Officer (Electrical) ১ টি ১০ম ১৬০০০-৩৮৬৪০/-
০৯। উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) Sub-Assistant Engineer (Civil) ১ টি ১০ম ১৬০০০-৩৮৬৪০/-
১০। টেকনিশিয়ান (সিভিল) (পুরুষ) Technician (Civil) (Male) ১ টি ১৬তম ৯৩০০-২২৪৯০/-
১১। সহকারী Assistant ৭ টি ১৬তম ৯৩০০-২২৪৯০/-
১২। প্রোডাকশন চেকার (পিসি) (পুরুষ) Production Checker (PC) (Male) ১৩ টি ১৬তম ৯৩০০-২২৪৯০/-
১৩। ইন্টারনাল চেকার (আইসি) (পুরুষ) Internal Checker (IC) (Male) ১৩ টি ১৬তম ৯৩০০-২২৪৯০/-
১৪। পরীক্ষক Examiner ২৭ টি ১৬তম ৯৩০০-২২৪৯০/-
১৫। গাড়ী চালক (পুরুষ) Driver (Male) ২ টি ১৬তম ৯৩০০-২২৪৯০/-
১৬। ফর্ক লিফট অপারেটর (পুরুষ) Forklift Operator (Male) ৫ টি ১৬তম ৯৩০০-২২৪৯০/-
১৭। পাঁচক (পুরুষ) Cook (Male) ২ টি ২০তম ৮২৫০-২০০১০/-
১৮। জুনিয়র কেয়ারটেকার (পিয়ন) Junior Caretaker (Peon) ২ টি ২০তম ৮২৫০-২০০১০/-
১৯। জুনিয়র কেয়ারটেকার (ক্লিনার) Junior Caretaker (Cleaner) ৩ টি ২০তম ৮২৫০-২০০১০/-
২০। জুনিয়র কেয়ারটেকার (সার্ভিস বয়) Junior Caretaker (Service Boy) ২ টি ২০তম ৮২৫০-২০০১০/-
২১। নিরাপত্তা প্রহরী (পুরুষ-০৬, নারী-০৪) Security Guard (Male-06, Female-04) ১০ টি ২০তম ৮২৫০-২০০১০/-
২২। জুনিয়র টেকনিশিয়ান (উৎপাদন নিয়ন্ত্রণ) (পুরুষ) Junior Technician (Production Control) (Male) ২ টি ২০তম ৮২৫০-২০০১০/-
২৩। জুনিয়র টেকনিশিয়ান (মেকানিক্যাল) (পুরুষ) Junior Technician (Mechanical) (Male) ১ টি ২০তম ৮২৫০-২০০১০/-
২৪। জুনিয়র টেকনিশিয়ান (উৎপাদন) Junior Technician (Production) ১১ টি ২০তম ৮২৫০-২০০১০/-

বয়সসীমা (Age Limits)

০১/১২/২০২৫ তারিখের ভিত্তিতে প্রার্থীদের বয়সসীমা নির্ধারণ করা হবে। পদ অনুযায়ী বয়সের সীমাবদ্ধতা নিম্নরূপ:

  • ৯ম ও ১০ম গ্রেডভুক্ত পদসমূহের জন্য: ২১ হতে ৩২ বছর।
  • ১৬তম ও ২০তম গ্রেডভুক্ত পদসমূহের জন্য: ১৮ হতে ৩২ বছর।
  • বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স শিথিলযোগ্য এবং বয়সের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

শিক্ষাগত যোগ্যতার শর্তাবলী (Educational Qualifications Conditions)

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে O' Level এবং A' Level এর ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) প্রদান করতে হবে। বিদেশী বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত ডিগ্রীর ক্ষেত্রে দেশী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (UGC) কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ফলাফলের তথ্য প্রদান করতে হবে। সকল পদের ক্ষেত্রে ০৪/০৬/২০২৬ তারিখ বা তৎপূর্বে যাদের সংশ্লিষ্ট পদের জন্য যাচিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ফলাফল প্রকাশিত হবে/হয়েছে শুধুমাত্র তারা আবেদনের যোগ্য হবেন।

ডিপ্লোমা ডিগ্রীর ক্ষেত্রে বিশেষ নোট: অফিসার (উৎপাদন), উপ-সহকারী প্রকৌশলী/সহকারী কারিগরি কর্মকর্তা (বিদ্যুৎ) এবং উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পদের ক্ষেত্রে প্রার্থীর সংশ্লিষ্ট বিষয়ে অতিরিক্ত/উচ্চতর ডিগ্রী থাকলেও বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ডের অধীনে স্বীকৃত কোন প্রতিষ্ঠান হতে আবশ্যিকভাবে ০৪ বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রী থাকতে হবে। ডিপ্লোমা ডিগ্রী অর্জন ব্যতিরেকে সংশ্লিষ্ট বিষয়ে অতিরিক্ত/উচ্চতর ডিগ্রী গ্রহণযোগ্য হবেবিধা নয়।

আবেদন প্রক্রিয়া ও ফি প্রদান (Online Application Process & Payment Methods)

কিভাবে আবেদন করবেন (How to Apply)

আগ্রহী প্রার্থীদেরকে নির্ধারিত সময়সীমার মধ্যে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd)-এ Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে৷ যাদের ওয়েবে CV রয়েছে, তারা তাদের উক্ত CV -এর মাধ্যমেই আবেদন করবেন। প্রার্থীর নাম ও পিতার নাম এস.এস.সি/সমমানের সনদে যেভাবে লেখা আছে অনলাইন আবেদনপত্রে হুবহু সেভাবে লিখতে হবে। যাদের CV নেই তারা ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী নতুন CV তৈরি করবেন এবং নির্ধারিত স্থানে স্বাক্ষর ও সদ্য তোলা Formal রঙিন ছবি আপলোড করবেন। স্বাক্ষর এবং ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে।

পছন্দক্রম নির্ধারণ (Preference Selection)

১৮, ১৯ ও ২০ নং ক্রমিকে বর্ণিত 'জুনিয়র কেয়ারটেকার (পিয়ন)', 'জুনিয়র কেয়ারটেকার (ক্লিনার)' ও 'জুনিয়র কেয়ারটেকার (সার্ভিস বয়)' পদ তিনটির ক্ষেত্রে একটি আবেদনের মাধ্যমে পছন্দক্রম নির্ধারণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন দাখিলের পর আবেদনকৃত পদ পছন্দক্রম কোন অবস্থাতেই পরিবর্তনযোগ্য নয়।

আবেদন ফি জমাদান (Application Fee Payment Process)

অনলাইনে আবেদন করার পর সংশ্লিষ্ট প্রার্থী Bangla QR code সম্বলিত একটি Payment Page পাবেন। মোবাইল ফোনের Payment App (Bangla QR সাপোর্ট করে এরূপ ব্যাংক/MFS) এর মাধ্যমে Bangla QR স্ক্যান করে টাঃ ২০০/- আবেদন ফি হিসেবে পরিশোধ করতে হবে। ফি প্রদান করার পর প্রার্থী কর্তৃক প্রদত্ত মোবাইল নম্বরে SMS প্রেরণ করা হবে। SMS প্রাপ্তির পর ওয়েবসাইটে প্রার্থীকে Verify Payment Link-এ Click করে Payment Verification সম্পন্ন করতে হবে, অন্যথায় আবেদন অসম্পূর্ণ রয়ে যাবে। Payment Verification সম্পন্ন হওয়ার পর প্রাপ্ত Tracking Page টি ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে।

গুরুত্বপূর্ণ শর্তাবলী (General Terms & Conditions)

  • চাকুরিরত প্রার্থীগণ তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমোদনক্রমে আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র মৌখিক পরীক্ষার বোর্ডে দাখিল করতে হবে।
  • আবেদনে প্রদত্ত স্থায়ী ঠিকানার সপক্ষে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার মেয়র/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীগণ স্থায়ী ঠিকানা হিসেবে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করেন সেক্ষেত্রে উক্ত স্থায়ী ঠিকানার সপক্ষে সনদ জমা দিতে হবে।
  • কর্তৃপক্ষ প্রয়োজনে এই বিজ্ঞপ্তির কার্যক্রম যেকোন পর্যায়ে সংশোধন/স্থগিত/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
  • কোন ক্ষেত্রে কাগজপত্রাদির ঘাটতি থাকলে বা প্রদত্ত তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়ার যেকোন পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।

Job Circular

Job Summary

Organization Security Printing Corporation Bangladesh Limited
Category Bank Jobs
Vacancy 1
Job Type Permanent
Salary As per government scale (Grade-20)
Age Limit 18-32 Years
Location Gazipur, Bangladesh
Deadline 04 June, 2026
Posted 4 days ago

Share this Job