Home / Govt Jobs / ইপিআই সুপারভাইজার

ইপিআই সুপারভাইজার

EPI Supervisor
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) | Dhaka North City Corporation (DNCC)
Government Service Dhaka, Bangladesh Deadline: 17 July, 2026

ইপিআই সুপারভাইজারঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) (Dhaka North City Corporation (DNCC)) এর নিয়োগ বিজ্ঞপ্তি। Government Service ক্যাটাগরিতে 10 পদ। আবেদনের শেষ তারিখ: 17 July, 2026। স্থান: Dhaka, Bangladesh। আবেদনের পূর্বে অফিসিয়াল সার্কুলারে যোগ্যতা, কোটা ও ফি যাচাই করুন।

EPI Supervisor — Dhaka North City Corporation (DNCC) recruitment. Deadline: 17 July, 2026. Verify eligibility on the official circular before applying.

Job Description

DNCC_Circular.pdf

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

আপনি কি একটি স্থায়ী সরকারি চাকরি খুঁজছেন? ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্থানীয় সরকার বিভাগের ছাড়পত্র অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯ অনুসরণ করে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। ডিএনসিসি-এর সাংগঠনিক কাঠামোভূক্ত বিভিন্ন শূন্য পদে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলে সরাসরি লোকবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে। যারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর মতো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করতে আগ্রহী, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ হতে পারে। নিম্নে বিস্তারিত তথ্য প্রদান করা হলো।

জরুরী বিজ্ঞপ্তি: সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। সরাসরি বা ডাকযোগে প্রেরিত কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না, তা বাতিল বলে গণ্য হবে। অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। ভুল তথ্য বা জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থীতা নিয়োগের যেকোনো পর্যায়ে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ একনজরে (DNCC Job circular Summary)

মন্ত্রণালয়/প্রতিষ্ঠান ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (Dhaka North City Corporation)
স্মারক নম্বর ৪৬.১০.০০০০.০০৪.১১.০৫১.২০২৫-৪৯৭
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ১৪ জুন ২০২৬
আবেদন শুরুর তারিখ ও সময় ১৮ জুন ২০২৬; সকাল ১০.০০ টা
আবেদনের শেষ তারিখ ও সময় ১৭ জুলাই ২০২৬; বিকাল ৪.০০ টা
ফি জমা দেওয়ার মাধ্যম টেলিটক প্রি-পেইড মোবাইল এসএমএস এর মাধ্যমে
ওয়েবসাইট www.dncc.gov.bd
আবেদন লিংক http://dncc.teletalk.com.bd

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর মাধ্যমে ১০টি ক্যাটাগরিতে মোট ১৭৮টি শূন্য পদে নিয়োগ প্রদান করা হবে। প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং আবেদনের শর্তাবলী ভিন্ন ভিন্ন। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া যাচ্ছে। আবেদনের ফি জমা না দেওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই অনলাইনে আবেদনপত্র গৃহীত হবে না।

নিয়োগপ্রাপ্ত পদসমূহের বিবরণ (Job Posts and Vacancy Table)

নিচে ডিএনসিসি কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তির পদসংখ্যা, পদের নাম এবং বেতন গ্রেড বিস্তারিত দেওয়া হলো। পদসমূহ বাংলায় এবং ইংরেজিতে (এসইও সুবিধার জন্য) উল্লেখ করা হলো:

ক্রম পদের নাম (বাংলা) Post Name (English) পদসংখ্যা বেতন স্কেল/গ্রেড
স্বাস্থ্য পরিদর্শক Health Inspector ০৮টি ১২,৫০০-৩০,২৩০/- (গ্রেড ১১)
রেভিউনিউ সুপারভাইজার Revenue Supervisor ১৫টি ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড ১৪)
ওয়ার্ড সচিব Ward Secretary ১৬টি ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড ১৪)
মশক নিয়ন্ত্রণ পরিদর্শক Mosquito Control Inspector ০৭টি ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড ১৪)
ভেটেরিনারী পরিদর্শক/ জবাইখানা পরিদর্শক Veterinary Inspector/ Slaughterhouse Inspector ১৮টি ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড ১৪)
পরিচ্ছন্ন পরিদর্শক Cleanliness Inspector ২৬টি ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড ১৪)
ইপিআই সুপারভাইজার EPI Supervisor ১০টি ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড ১৬)
স্প্রেম্যান সুপারভাইজার Sprayman Supervisor ৩৪টি ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড ১৬)
বাতি পরিদর্শক Light Inspector ১৫টি ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড ১৬)
১০ লেজার কিপার Ledger Keeper ২৯টি ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড ১৬)

শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা (Detailed Qualifications)

নিচে প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী বিস্তারিতভাবে দেওয়া হলো। যারা সরকারি চাকরি খুঁজছেন, তারা নিজ নিজ যোগ্যতা অনুযায়ী পদ নির্বাচন করতে পারেন।

  • ১. স্বাস্থ্য পরিদর্শক (০৮টি পদ): কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে মেডিক্যাল টেকনোলজি (স্যানিটারী ইন্সপেক্টরশীপ) বিষয়ে ৩ (তিন) বৎসর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে।
  • ২. রেভিউনিউ সুপারভাইজার (১৫টি পদ): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রী থাকতে হবে এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
  • ৩. ওয়ার্ড সচিব (১৬টি পদ): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন।
  • ৪. মশক নিয়ন্ত্রণ পরিদর্শক (০৭টি পদ): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
  • ৫. ভেটেরিনারী পরিদর্শক/ জবাইখানা পরিদর্শক (১৮টি পদ): (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে জীববিজ্ঞান বা বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে; অথবা (খ) কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ভেটেরিনারী প্রশিক্ষণ ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ২ (দুই) বৎসর মেয়াদি ইনসার্ভিস প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হতে হবে।
  • ৬. পরিচ্ছন্ন পরিদর্শক (২৬টি পদ): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন।
  • ৭. ইপিআই সুপারভাইজার (১০টি পদ): কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জি.পি.এ. তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • ৮. স্প্রেম্যান সুপারভাইজার (৩৪টি পদ): কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জি.পি.এ. তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • ৯. বাতি পরিদর্শক (১৫টি পদ): (ক) কোনো স্বীকৃত কারিগরি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যালে ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে এবং (খ) (বি)/সি(গ) শ্রেণি'র বৈদ্যুতিক ওয়ার্কস পারমিট থাকতে হবে।
  • ১০. লেজার কিপার (২৯টি পদ): কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জি.পি.এ. তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা (Age Limit)

১৭/০৭/২০২৬খ্রিঃ তারিখে সাধারণ প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর এর মধ্যে থাকতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফরম পূরণের সময় 'Departmental Status' সিলেক্ট করতে হবে। তবে অনগ্রসর নাগরিকগণের ক্ষেত্রে বয়সের সঠিক তথ্য সর্বশেষ নীতিমালা অনুযায়ী প্রযোজ্য হবে।

অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী (DNCC Apply Process via Teletalk)

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণকে http://dncc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা ১৮ জুন ২০২৬ সকাল ১০.০০ টা হতে ১৭ জুলাই ২০২৬ বিকাল ৪.০০ টা পর্যন্ত। অনলাইনে আবেদন করার বিস্তারিত নিয়মাবলি নিম্নে দেওয়া হলো:

  • Online আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ X প্রন্থ ৩০০ pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
  • Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online- এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
  • প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
  • নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করার পর প্রার্থী User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি 'Applicant's Copy' পাবেন। উক্ত Applicant's Copy প্রার্থী রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।

আবেদন ফি জমা দেওয়ার নিয়ম (SMS Method via Teletalk Prepaid Mobile)

Applicant's কপিতে User ID নম্বর লেখা থাকবে এবং উক্ত User ID নম্বর ব্যবহার করে প্রার্থীTeletalk Pre-Paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে বিজ্ঞপ্তির ২ নং কলামের ১ নং পদের জন্য সর্বমোট ১৬৮/- (একশত আটষট্টি) টাকা এবং ২-১০ নং পদের জন্য সর্বমোট ১১২/- (একশত বারো) টাকা এবং অনগ্রসর নাগরিকগণের (সকল পদের জন্য) সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

SMS প্রেরণের নিয়মাবলী:

প্রথম SMS: DNCC<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

উদাহরণ: DNCC ABCDEF

Reply: Applicant's Name, Tk- 168/112/56 Will be charged as application fee. Your pin is 12345678. To pay fee Type DNCC<space>yes<space> pin and send to 16222.

দ্বিতীয় SMS: DNCC <space>yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

উদাহরণ: DNCC YES 12345678

Reply: Congratulations Applicant's Name, Payment Completed Successfully for DNCC Application for post........ User ID is (ABCDEF) and password (XXXXXXXXX).

প্রবেশপত্র প্রাপ্তি এবং পরীক্ষা সংক্রান্ত তথ্য (DNCC Admit Card and Exam Details)

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ডিএনসিসি-এর ওয়েবসাইট www.dncc.gov.bd অথবা টেলিটকের আবেদন সাইট http://dncc.teletalk.com.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়। SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী রঙ্গিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

বাকি তথ্যাদি ডিএনসিসি'র ওয়েবসাইটে পাওয়া যাবে। নিয়োগে সরকারের প্রচলিত বিধি-বিধান ও কোটা নীতি অনুসরণ করা হবে। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি/বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্র (Required Documents for Viva Voce)

লিখিত/ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কাপি প্রদর্শনপূর্বক অতিরিক্ত ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিলমোগ্য কাগজপত্রগুলি নিম্নরূপ:

  1. অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant Copy);
  2. সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি সত্যায়িত রঙিন ছবি;
  3. জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ;
  4. সকল শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি;
  5. জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি;
  6. প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার নামযুক্ত সীল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
  7. কোটা দাবির সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/ প্রমাণকের সত্যায়িত অনুলিপি।

আরও বিস্তারিত তথ্যের জন্য ডিএনসিসি কর্তৃক প্রকাশিত মূল নিয়োগ বিজ্ঞপ্তিটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। নতুন চাকরির খবর পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য Government Service এর চাকরির আপডেটসমূহ দেখতে পারেন।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ - DNCC Job circular 2026)

১. ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নিয়োগ ২০২৬ এর আবেদনের শেষ তারিখ কবে?

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী অনলাইনে আবেদন সাবমিট করার শেষ তারিখ ১৭ জুলাই ২০২৬, বিকাল ৪.০০ টা পর্যন্ত। তবে, উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে ফি জমা দিতে পারবেন।

২. ডিএনসিসি-তে চাকরির জন্য বয়সসীমা কত?

১৭/০৭/২০২৬খ্রিঃ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতার সনদ অনুযায়ী বয়স বিবেচনা করা হবে, কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

৩. কোন কোন পদের জন্য কত টাকা আবেদন ফি দিতে হবে?

বিজ্ঞপ্তির ২ নং কলামের ১ নং পদের জন্য সর্বমোট ১৬৮/- টাকা এবং ২-১০ নং পদের জন্য সর্বমোট ১১২/- টাকা টেলিটকের প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে জমা দিতে হবে। তবে অনগ্রসর নাগরিকগণের জন্য সকল পদের জন্য ফি সর্বমোট ৫৬/- টাকা।

৪. সরাসরি বা ডাকযোগে আবেদন গ্রহণ করা হবে কি?

না। শুধুমাত্র অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে (http://dncc.teletalk.com.bd) পূরণকৃত আবেদনপত্রই গ্রহণ করা হবে। সরাসরি বা ডাকযোগে প্রেরিত কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না, তা বাতিল বলে গণ্য হবে।

৫. বাতি পরিদর্শক পদের জন্য কি ধরনের যোগ্যতা প্রয়োজন?

বাতি পরিদর্শক পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা হলো: (ক) কোনো স্বীকৃত কারিগরি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যালে ট্রেড কোর্স সার্টিফিকেট এবং (খ) (বি)/সি(গ) শ্রেণি'র বৈদ্যুতিক ওয়ার্কস পারমিট থাকতে হবে।

চাকরি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়েবসাইট www.dncc.gov.bd এ নিয়মিত চোখ রাখার পরামর্শ দেওয়া যাচ্ছে। নতুন চাকরির আপডেট পেতে আমাদের Sarkarichakri24.com ওয়েবসাইটের সাথে থাকুন।

Official Job Circular (PDF/Image)

Official Job Circular (PDF)
100%

Job Summary

Organization Dhaka North City Corporation (DNCC)
Category Government Service
Vacancy 10
Job Type Permanent
Salary As per government scale (Grade-16)
Age Limit 18-32 Years
Location Dhaka, Bangladesh
Deadline 17 July, 2026
Posted 7 days ago

⚠️ দ্রষ্টব্য: এই পোস্টটি তথ্যমূলক উদ্দেশ্যে তৈরি। সর্বশেষ ও নির্ভুল তথ্যের জন্য এই পেজের নিচের দিকে সংযুক্ত অফিসিয়াল বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে পড়ুন।

Save

পরে আবেদন করতে প্রোফাইলে সংরক্ষণ করুন।

Share this Job