ভেরিফিকেশন/ ইনভেস্টিগেশন অফিসার — বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড - প্রতিরক্ষা মন্ত্রণালয় (Bangladesh Armed Services Board (BASB)-Ministry of Defence) এর নিয়োগ বিজ্ঞপ্তি। Defense Jobs ক্যাটাগরিতে 1 পদ। আবেদনের শেষ তারিখ: 18 June, 2026। স্থান: Dhaka, Bangladesh। আবেদনের পূর্বে অফিসিয়াল সার্কুলারে যোগ্যতা, কোটা ও ফি যাচাই করুন।
Verification/ Investigation Officer — Bangladesh Armed Services Board (BASB)-Ministry of Defence recruitment. Deadline: 18 June, 2026. Verify eligibility on the official circular before applying.
BASB Job Circular 2026: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের নিম্নোক্ত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের জন্য পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের এই নিয়োাগ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো।
আপনি যদি এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে আগ্রহী হন, তবে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। উল্লেখ্য যে, ইতিপূর্বে যারা স্মারক নং ২৩.২৮.০০০০.০০১.১১.০২১.২৬-০২ তারিখ ০৩ মার্চ ২০২৬ এর বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। নতুন আবেদনকারীগণ নতুন সরকারি চাকরি হিসেবে এই পদে আবেদন করতে পারবেন।
| বিষয় (Topic) | বিস্তারিত তথ্য (Details) |
|---|---|
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড (BASB) |
| মন্ত্রণালয় | প্রতিরক্ষা মন্ত্রণালয় |
| স্মারক নম্বর | ২৩.২৮.২৬৬৬.০০১.১১.০২৯.২৬ |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ১৪ মে ২০২৬ (৩১ বৈশাখ ১৪৩৩) |
| আবেদন শুরুর তারিখ ও সময় | ২০ মে ২০২৬ সকাল ১০:০০ ঘটিকা |
| আবেদনের শেষ তারিখ ও সময় | ১৮ জুন ২০২৬ বিকাল ০৫:০০ ঘটিকা |
| আবেদন মাধ্যম | অনলাইন (https://basb.teletalk.com.bd) |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.basb.gov.bd |
বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ১টি ক্যাটাগরির পদে জনবল নিয়োগ দেওয়া হবে। নিচে পদের নাম (বাংলা ও ইংরেজি), শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিবরণ দেওয়া হলো। বিস্তারিত জানতে আমাদের সরকারি চাকরির ক্যাটাগরি পাতাটি ভিজিট করতে পারেন।
| ক্রমিক নং | পদের নাম (Bangla & English) | পদের সংখ্যা | বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল ২০১৫) | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|---|---|
| ১ | ভেরিফিকেশন/ ইনভেষ্টিগেশন অফিসার (Verification/ Investigation Officer) |
০১ (এক) টি | গ্রেড-১১তম ১২,৫০০ - ৩০,২৩০/- |
কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সশস্ত্র বাহিনীর ২০ (বিশ) বৎসরের অভিজ্ঞতা সম্পন্ন অবসরপ্রাপ্ত জেসিও (JCO) বা সমপদমর্যাদাধারী হতে হবে। |
আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে:
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ https://basb.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:
টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে নিয়োগ পরীক্ষার ফি অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিতে হবে। ফি জমাদানের নিয়ম নিচে দেওয়া হলো:
প্রথম SMS: BASB <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: BASB ABCDEF
দ্বিতীয় SMS: BASB <space> Yes <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: BASB YES XXXXXX
মৌখিক পরীক্ষার সময় সকল মূল সনদপত্র প্রদর্শন করতে হবে এবং ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ০১ সেট ফটোকপি দাখিল করতে হবে:
যেকোনো সমস্যা দূরীকরণে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল করতে পারেন অথবা [email protected] বা [email protected] ই-মেইলে যোগাযোগ করতে পারেন। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া যাচ্ছে। নিয়মিত সরকারি চাকরির আপডেট পেতে আমাদের মূল ওয়েবসাইট Sarkari Chakri 24 বুকমার্ক করে রাখুন।