অফিস সহায়ক — জেলা প্রশাসকের কার্যালয়, লক্ষ্মীপুর (DCLAKSHMIPUR) (DC Office Lakshmipur (DCLAKSHMIPUR)) এর নিয়োগ বিজ্ঞপ্তি। Government Service ক্যাটাগরিতে 18 পদ। আবেদনের শেষ তারিখ: 16 July, 2026। স্থান: Lakshmipur, Bangladesh। আবেদনের পূর্বে অফিসিয়াল সার্কুলারে যোগ্যতা, কোটা ও ফি যাচাই করুন।
Office Sohayok — DC Office Lakshmipur (DCLAKSHMIPUR) recruitment. Deadline: 16 July, 2026. Verify eligibility on the official circular before applying.
Deputy Commissioner's Office, Lakshmipur (DC Office Lakshmipur) has published a govt job circular for recruitment in various vacant posts in Lakshmipur district and sub-district Revenue Administration. The notification via Memo No. 05.42.5100.000.009.07.0002.26-759 was issued on 16 June 2026 (02 Asharh 1433). Applications are invited online from permanent residents of Lakshmipur district for completely temporary positions under the National Pay Scale, 2015. This is a great opportunity for candidates seeking government service in Lakshmipur.
| ইভেন্ট (Event) | তারিখ ও সময় (Date & Time) |
|---|---|
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ১৬ জুন ২০২৬ |
| অনলাইনে আবেদন শুরু (Online Application Start) | ১৮ জুন ২০২৬, সকাল ১০:০০ টা |
| অনলাইনে আবেদন শেষ (Online Application Deadline) | ১৬ জুলাই ২০২৬, বিকাল ০৫:০০ টা |
| আবেদন ফি জমাদানের শেষ সময় | আবেদন সাবমিটের পর থেকে পরবর্তী ৭২ ঘণ্টা |
সরকারি বিধি মোতাবেক নির্দিষ্ট সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে পাঠানো কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না এবং তা বাতিল বলে গণ্য হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো।
জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুর এবং এর অধীনস্থ উপজেলা রাজস্ব প্রশাসন সমূহে জনবল নিয়োগের লক্ষ্য প্রকাশিত সার্কুলারের পদের বিবরণ নিম্নরূপ। যোগ্য প্রার্থীরা নির্দিষ্ট যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আবেদন করতে পারবেন। পোস্টের নাম বাংলা এবং ইংরেজিতে দেওয়া হলো।
| ক্রমিক নং | পদের নাম (বাংলা) | Post Name (English) | পদ সংখ্যা | বেতন স্কেল (২০১৫) | }
|---|---|---|---|---|
| ১ | অফিস সহায়ক | Office Assistant | ১৮ (আঠার) টি | গ্রেড-২০: ৮২৫০-২০০১০/- | }
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় শর্তাবলী নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
অফিস সহায়ক পদে আবেদনের জন্য প্রার্থীদের নিম্নবর্ণিত যোগ্যতা থাকতে হবে:
১৬/০৭/২০২৬ খ্রি. তারিখে প্রার্থীর বয়সসীমা নির্ধারণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্ত প্রযোজ্য হবে (বাংলাদেশ গেজেটের অধ্যাদেশ নং ১১, ২০২৪ অনুযায়ী):
নিয়োগে বর্ণিত পদের জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন সফলভাবে সাবমিট করার পর User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে SMS করে আবেদন ফি জমা দিতে হবে।
আবেদন ফি বাবদ ৫০/- টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬/- টাকা সহ অফেরতযোগ্য মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
SMS পাঠানোর নিয়ম:
ফিরতি SMS-এ একটি PIN নম্বর পাওয়া যাবে। এরপর দ্বিতীয় SMS পাঠাতে হবে।
সাফল্যজনকভাবে টাকা জমা হলে Congratulations জানিয়ে একটি SMS আসবে যেখানে User ID এবং Password থাকবে। এটি সংরক্ষণ করতে হবে যা পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোডের জন্য প্রয়োজন হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ/অনাপত্তিপত্র/কাগজপত্রাদির মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সীল দ্বারা সত্যায়ন করতে হবে):
প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুল বা ভূয়া প্রমাণিত হলে দরখাস্ত/নিয়োগ বাতিল হবে। বাংলাদেশের নাগরিক নন এমন কেউ আবেদন করার জন্য যোগ্য হবেন না। নিয়োগের বাছাইকৃত প্রার্থীকে চুড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে চারিত্রিক প্রতিপাদন সম্পাদন করা হবে।
এই নিয়োগ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য টেলিটক নম্বর থেকে ১২১ অথবা [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাবে। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আরও সরকারি দপ্তরের চাকরি খবর জানতে আমাদের সাথেই থাকুন।
অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১৬ জুলাই ২০২৬ খ্রি. বিকাল ০৫:০০ টা পর্যন্ত। তবে মনে রাখবেন আবেদন ফি ১৬ জুলাই ২০২৬ বিকাল ০৪:০০ টা এর মধ্যে জমার কাজ শুরু করতে হবে কারণ User Id প্রাপ্ত প্রার্থীগণ Online- এ Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে ফি জমা দিতে পারবেন।
জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুর (রাজস্ব শাখা) এর বিজ্ঞপ্তি অনুযায়ী শুধুমাত্র অফিস সহায়ক পদে মোট ১৮টি শূন্য পদ রয়েছে।
শুধুমাত্র লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দারা এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। লক্ষ্মীপুর জেলার মেয়র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত অনলাইন নাগরিকত্ব সনদ মৌখিক পরীক্ষার সময় প্রমাণ হিসেবে জমা দিতে হবে।
অফিস সহায়ক পদের বেতন জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী গ্রেড-২০ এর অন্তর্ভুক্ত। এই গ্রেডের বেতন স্কেল হলো ৮২৫০-২০০১০/- টাকা।
১৬/০৭/২০২৬ খ্রি. তারিখে প্রার্থীদের বয়স অবশ্যই ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে (বাংলাদেশ গেজেটের অধ্যাদেশ নং ১১, ২০২৪ অনুযায়ী)। বয়স নির্ধারণের জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষার সনদ এবং জাতীয় পরিচয়পত্র গ্রহণ করা হবে। কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।